বাবাকে ধাক্কা মেরে ফেলে, মাকে বাঁশ দিয়ে মেরে পলাতক ছেলে - The News Lion

বাবাকে ধাক্কা মেরে ফেলে, মাকে বাঁশ দিয়ে মেরে পলাতক ছেলে




দি নিউজ লায়ন ;   জমি ছেলের নামে লিখে দিতে হবে এই নিয়ে অশান্তির জেরে বাবা কে ধাক্কা মেরে ফেলে মাকে বাঁশ দিয়ে আঘাত করে ছেলে l ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের জ্যাঠা গোপীনাথ লেনে l পরিবার সূত্রে জানা গিয়েছে  ৮০ বছর বয়স্ক গুল মোহাম্মদ শেখ স্ত্রী নুরজাহান বিবি ছোট্ট দেড় কাঠা জমিতে বাস করেন ৩ ছেলে বৌমা ও নাতিপুতিদের নিয়ে। পেশায় তাঁত শ্রমিক মেয়ের বিয়ে দেওয়ার পর তিন ছেলেকে ওই একফালি জমিতেই তিনটি আলাদা আলাদা ঘর করে দিয়েছেন। 


বড় ছেলে আব্দুল হালিম তিন সন্তানের জনক, মেজোছেলে রফিক সেও তিন সন্তানের পিতা, ছোট ছেলে সেলিম শেখের ৫ টি সন্তান। অন্য দুই ভাইয়ের একটি ঘরে পরিবার নিয়ে মানিয়ে নিতে পারলেও, ছোট ভাই সেলিম ৫ সন্তানকে নিয়ে একটি ঘরে বসবাসের হয়ে উঠেছে অধৈর্য। তাই মাঝে মাঝেই চলে পারিবারিক বাকবিতণ্ডা অশান্তি গন্ডগোল! এর আগেও বহুবার এরকম হয়েছে তবে তা থানা পর্যন্ত পৌছাতে দেননি পরিবারের অন্য সদস্যরা। 


বৃহস্পতিবার  আবারও শুরু হয় একই বিষয়ে অশান্তি, সেলিমের অন্যায় আবদার অনুযায়ী পুরো বাড়ি তাকে লিখে দিতে হবে বাবা-মায়ের। মায়ের সুতো পাকানো চরকা, বৌদিদের ভাতের হাড়ি সবকিছু ভেঙে তছনছ করার পর  বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাকে বাঁশের বাড়ি মারতে উদ্যত হয়। 


মাথায় না পড়ে পাঁচিলের ইঁটে বেঁধে বাঁশের বাড়ি খানিকটা পড়ে মায়ের মুখে। থুতনির ওই অংশ কেটে রক্তারক্তি হয়  বাবা শুয়ে কাতরাতে থাকে এরপরই ছোট ছেলে সেলিম পালিয়ে যায়। এলাকাবাসীর তৎপরতায় শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধ দম্পতিকে। 


সেখান থেকে চিকিৎসারপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন মা-বাবা। প্রশাসনিক সূত্রে জানা যায় বিষয়টি আইনের হেফাজতে  নেওয়া হয়েছে। মা-বাবার অভিমানও হলেও  তাকে ত্যাজ্যপুত্র করার সিদ্ধান্ত তে রাজি থাকলেও ছেলে জেল খাটে এটা চান না তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.